নিউজটাইম ওয়েবডেস্ক : রায়দিঘি: দক্ষিন ২৪ পরগনার রায়দীঘিতে এক গৃহস্থের পুকুরে ৮ ফুট দৈর্ঘ্যের কুমির ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে স্থানীয় মানুষদের নজরে আসে কুমিরটি। স্বাভাবিকভাবেই রব পড়ে যায়, পুকুরের ধারে ভিড় জমান স্থানীয়রা।সাথে সাথেই তারা বিষয়টি বন দফতরকে জানান। বন কর্মীরা সাথে সাথে রায়দিঘীর কনকনদীঘির মুক্তারঘেরীতে চলে আসেন। দীর্ঘক্ষণ এর প্রচেষ্টায় কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়। শনিবার ভোর রাতে কুমিরটির শারীরিক চিকিৎসার পর রবিবার সকলেই সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে ঠাকুরের খালে ছেড়ে দেওয়া হয়। বন দফতর জানিয়েছে কুমিরটি সম্পূর্ন সুস্থ রয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

