স্কুলের নীল-সাদা পোশাক নিয়ে ধুন্ধুমার কাণ্ড । হুগলির চুঁচুড়ার গার্লস হাই স্কুলের ঘটনা । অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের দিকে । অভিযোগ, স্কুলে আজ অভিভাবকদের মিটিং এ স্কুল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার সময় ‘নীল সাদা’ পোশাক সংক্রান্ত কথা তোলেন এক অভিভাবিকা । প্রশ্ন তুলতেই মেজাজ হারান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অভিভাবকের দিকে আঙুল উঁচিয়ে মেয়েকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক । ঘটনায় হতবাক সেখানে উপস্থিত থাকা সকল অভিভাবকর । পরে অভিভাবিকা বলেন স্কুলের পোশাকের মানও খুবই খারাপ ফলে সমস্যায় পড়ছে ছাত্রীরা । যদিও বিধায়ক পরে বলেন তার বুঝতে ভুল হয়েছে, রং নয়, পোশাকের মান নিয়ে উনি জানিয়েছেন । সেই সমস্যা থাকলে তিনি তা খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

