বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়ার সময়ে ১৬নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোডে মৃত্যু হলো মা ও মেয়ের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উলুবেড়িয়ায় জোড়াকলায় এই দূর্ঘটনা ঘটে। মা অপর্না পাড়াল(৪০) ও মেয়ের টুসু পাড়াল(১০)। মুম্বাই রোডে খড়গপুরগামী লেনের রাস্তার বাঁ ধারে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে ধাক্কা মারে দুরন্তগতীতে ছুটে আসা অ্যাম্বুলেন্সটি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। আগুন ধরিয়ে দেয় অ্যাম্বুলেন্সটিতে। আগুন নেভাতে এলে, দমকল কর্মীদের আগুন নেভাতে বাধা দেয় বিক্ষোভকারীরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

