ভালোবাসার সম্পর্ক ছিল বেশ কিছুদিনের । তবে বাঁধ সাধল পরিবার । সিনেমার ভিলেনের মতোই প্রেমে বাঁধা হয়ে দাঁড়াল দুই পরিবার । যদিও পরিণতিটা সিনেমার মত সুন্দর নয় , ভয়ঙ্কর । প্রেমের কোপে অবেলায় ঝড়ে গেল দু’টি তরতাজা প্রাণ ।
হুগলির হরিপালের হামিরাগাছি এলাকার ঘটনা। উদ্ধার করা হয়েছে সেই যুগলের মৃত দেহ । প্রেমিকা নাবালিকা, প্রেমিকের বয়স মাত্র ২০। স্থানীয়দের অভিযোগ আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় দুজনকে । তারপরে লিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । এখনও এই জোড়া মৃত্যু রহস্যের মধ্যে ডুবে আছে । কিনারা পাওয়া যায়নি । তবে স্থানীয়দের অনুমান, দুই পরিবারের মানতে না চাওয়াই হয়ত এই চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছে তাদের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

