
ধর্না দিয়ে প্রেম ফিরে পাওয়া এখন অতীত! এবার পুরোই ফিল্মি কায়দা । বলিউডি স্টাইলে প্রেমিকা ফেরত চাওয়া হল এবার । ব্যাপারটা কী? জানতে ইচ্ছে করছে না?
যেমনটা জানা যাচ্ছে শেখ সোহেল (২০) নামে মায়াপুরের এক বাসিন্দা পূজালির এক নাবালিকাকে বিয়ে করে প্রায় গত ২২ দিন আগে। বিয়ে করে সংসার করে মাত্র ছ’দিন! এরপর মেয়ের বাড়ির লোক পূজালী থানায় অভিযোগ দায়ের করে বসেন বেচারা সোহেলের বিরুদ্ধে । পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে শেখ সোহেলকে গ্রেফতারও করেন পুলিশ। এরপর ছেলেটি বেশ কিছুদিন জেল হেফাজতে ছিল বলে জানা যায়। আজ ছেলেটি তার বাবাকে নিয়ে পূজালী থানায় হাজিরা দিতে যায়। আর সেখানেই ঘটে বিপত্তি । ছেলেটির বাবার অভিযোগ হাজিরা যখন দিতে যাওয়া হয় থানায় তখন ওই নাবালিকার দুটি সোনার গয়না পাওয়া যাচ্ছে না সেই নিয়ে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে ছেলেটি সোনার গয়না এনে দিচ্ছি বলে থানার বাইরে বেরিয়ে আসে। কিন্তু ছেলেটির বাবা অভিযোগ, উত্তেজিত হয়েই ছেলেটি হঠাৎই থানা থেকে বেরিয়ে নিজের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে থাকে পূজালি থানার সামনেই। প্রায় তিন ঘন্টা নিজের গলায় ছুরি ধরে পূজালী থানার সামনে দাঁড়িয়ে থাকে ওই ছেলেটি। একটি শেষ চেষ্টা করেন তার সদ্য বিবাহিতা নাবালিকা স্ত্রীকে ফেরানোর । যদিও লাভ হয়নি বিশেষ । অবশেষে টানা তিন ঘন্টা পর পূজালী থানার পুলিশের চেষ্টায় ছেলেটিকে উদ্ধার করা হয়।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

