আপাতত হিজাব নিষিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে, হাইকোর্টের রায় বহাল ।

কয়েক মাস আগেই কর্ণাটকের উদুপির একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ে আসা নিয়ে শুরু হয়েছিল মতানৈক্য । সেই মতানৈক্য রীতিমত গড়ায় দাঙ্গা-হাঙ্গামায় । সেই অশান্তির আগুন ছড়িয়েছিল কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত । সেই মুহূর্তে কর্ণাটক রাজ্য সরকার সব দিক ভেবে সিদ্ধান্ত নিয়েছিল যে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা যেকোন ধর্মীয় পোশাক পড়ে আসা চলবে না । সেই সিদ্ধান্তকেই বহাল রেখেছিল কর্ণাটক হাইকোর্ট । তারপরে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সংখ্যালঘুরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের, সঠিক বিচারের আশায় ।

সুপ্রিম কোর্ট শুনানি দেওয়ার আগে যে সমস্ত বিষয়গুলি নজরে রেখেছিল তা হল- ১. হিজাব ইসলামের জরুরী অংশ কি না , ২. শিক্ষা প্রতিষ্ঠানে আদেও কোন ধর্মীয় সাজপোশাক পড়া যায় কি না, ৩. হিজাব কোনও মহিলার মৌলিক অধিকার কি না । এই সমস্ত বিষয় গুলির উপর নরজ রেখে দ্বিখণ্ডিত রায় দান করেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ । বিচারপতি হিমেশ গুপ্ত কর্ণাটক হাইকোর্টের রায় বহাল রেখেছেন। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা ধর্মীয় পোশাক নিষিদ্ধ হওয়ার পক্ষেই রায়দান করেন । অপরদিকে বিচারপতি সুধাংশু ধুলিয়া হাইকোর্টের রায়কে খারিজ করে দেন। এহেন অবস্থায় প্রধাণ বিচারপতির রায়ের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ । আগামিদিনে তিনিই বৃহত্তর বেঞ্চ তৈরি করে সিধান্ত নেবেন ধর্মীয় পোশাক পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে কী না ।

ততদিন পর্যন্ত কর্ণাটক হাইকোর্টের রায়ই বহাল রাখা হবে । অর্থাৎ ধর্মীয় পোশাক শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube