নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ সকাল থেকেই
আকাশের মুখ ভার। মাঝেমধ্যে সূর্য উঁকি মারলেও বেলা বাড়তেই শহর-জেলার বেশ কিছু জায়গায়
বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে গিয়েছে।দক্ষিণবঙ্গে এই বরিষধারা বজায় থাকবে আজ সারাটা দিন।
মাঝেমধ্যে মেঘে আকাশ ঢাকবে। ঝেপে আসবে বৃষ্টি।
কলকাতা ও তাঁর
পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।জেলাগুলিতেও বৃষ্টিপাত
হওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আগের থেকে কমবে ধীরে ধীরে। উত্তরবঙ্গের
কয়েকটি জেলায় হালকা হালকা বৃষ্টি হতে পারে।