নিউজটাইম ওয়েবডেস্ক :
আগামী
সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন
মুখ্যমন্ত্রী। সেখানে
গিয়ে মালবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করবেন তিনি।১৭ তারিখ বিশেষ
চাটার্ড ফ্লাইটে বাগডোগরা পৌঁছবেন তিনি।কেন মালবাজার দুর্ঘটনা ঘটল তা নিয়ে
আলোচনা করতে প্রশাসনিক সভা করবেন।
বিজয়া দশমীর দিন
মর্মান্তিক ঘটনা ঘটে যায় মালবাজারে। মালনদীতে দুর্গা প্রতিমা ভাসান দিতে গিয়ে হড়পা
বানে ভেসে যান বহু মানুষ।মৃত্যু হয় ৮ জনের। আহত হয় প্রায় ১৪ জন।এই হড়পার জন্য প্রশাসনকেও
দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা।অভিযোগ উঠেছিল এই হড়পা ‘ম্যান মেড’।এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
উত্তরে যখন শোকের
ছায়া দক্ষিণের রেড রোডে জাঁকজমক করে কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। এই ঘটনার তীব্র সমালোচনা
করেছিলেন নেটিজেনরা।এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও কেন মুখ্যমন্ত্রী নিরুত্তাপ, এই নিয়ে
উঠেছিল প্রশ্ন। মালবাজার ঘটনার ক্ষতিগ্রস্তদের সাথে এবার সরাসরি আলোচনায় আসতে পারেন
মমতা বন্দ্যোপাধ্যায়।