অভিষেকের জন্য প্রার্থনায় সম্প্রীতির ছবি ।

বর্তমানে তিনি রয়েছেন আমেরিকার এক হাসপাতালে । তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬টা নাগাদ আমেরিকায় অভিষেকের চোখে অস্ত্রোপচার হয় । অস্ত্রোপচার চলে টানা ৭ ঘন্টা । তারপরে আমেরিকার চিকিৎসকরা জানান অস্ত্রোপচার সফল হয়েছে । এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের দুশ্চিন্তার শেষ নেই ।

তাঁর আরোগ্য কামনায় অনুগামীরা প্রার্থনা করছেন মন দিয়ে । ঠিক তেমনই চিত্র দেখা গেল হাওড়ার ডোমজুড়ে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরোগ্য কামনায় হাওড়ার ডোমজুড়ে হোম, যজ্ঞ, ও দোয়া প্রার্থনা করলেন, ভিন্ন সম্প্রদায়ের মানুষরা। একই জায়গায় বসে আলাদা ধর্মাবলম্বী তৃণমূল সমর্থকেরা প্রার্থনা করলেন দ্রুত আরোগ্য কামনা করে । আর এটাই বাংলার সংস্কৃতি, এই বলেই ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube