ছেলে ধরা সন্দেহে মারধর তিন মহিলাকে

নিউজটাইম ওয়েবডেস্ক :

বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বিধান পল্লী এলাকায় ছেলেধরা সন্দেহে ছড়াল চাঞ্চল্য।এদিন তিন মহিলা এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে পুজোর জন্য সাহায্য তুলছিল। তবে হঠাতই এলাকার মানুষদের নজরে আসে, ওই মহিলারা স্থানীয় এক তিন বছরের ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে।  এরপরই এলাকার মানুষের সন্দেহ হয়, ওই মহিলারা ছেলেধরা। ক্ষিপ্ত স্থানীয়রা ওই মহিলাদের ধরে মারধর শুরু করে।এমনকি  তাদের চুল কেটে নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের শান্ত করে।স্থানীয়’দের অভিযোগ এই তিন মহিলা তাদের বাড়ির ঠিকানা সঠিকভাবে বলছিলেন না।  কখনও বলছিলেন তাদের বাড়ি  গুসকরা, আবার কখনও বলছিলেন তারা  মেমারি’তে থাকেন। অন্যদিকে মহিলারা জানিয়েছেন; তারা ছেলে ধরা নয়, পুজোর জন্যই বিভিন্ন বাড়িতে সাহায্য তুলছিল। ওই মহিলাদের আটক করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ তদন্ত করবে বলে, সূত্রের খবর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube