মদ বিক্রিতে রেকর্ড রাজ্যের

নিউজটাইম ওয়েবডেস্ক :

লিকারে ‘বসতে লক্ষ্মী’।এই বছর দুর্গাপুজোয় রেকর্ড করেছেন রাজ্যের সুরাপ্রেমীরা। তবে ঠাকুর দেখায় নয়, সুরা পান করায়। এক ঘুট, দো ঘুট করে কোটি কোটি টাকার মদ খেয়ে এগিয়ে রেখেছে বাংলাকে। এই বছর দশমীতে ড্রাই ডে থাকলেও বাকি কয়েকদিনেই সুরায় মাতোয়ারা হয়েছেন রাজ্যবাসী। আর সেই অর্থ থেকেই রাজ্য সরকারের রেকর্ড অর্থলাভ হয়েছে এই বছর।

বিয়ার, হুইস্কি, রাম, স্কচ অর্থাৎ বিদেশি মদগুলির বিক্রি এই বছর বেশি হয়েছে। তবে দেশি মদের চাহিদাও এই বছর বিদেশিকে পাল্লা দিয়েছে। পুজোর প্রায় প্রত্যেকদিনি লাখ লাখ টাকার বিক্রি হয়েছে লিকার শপগুলিতে। সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলেই আবগারি দফতর সূত্রে খবর।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube