হলদিয়া-হাওড়াগামী ট্রেনে বিপত্তি!

নিউজটাইম ওয়েবডেস্ক :

হাওড়া যাওয়ার ট্রেনে বড় বিপত্তি।শুক্রবার সকালে হলদিয়া হাওড়া লোকালে বিভ্রাট।ট্রেনটি হলদিয়া থেকে হাওড়া যাওয়ার পথে রাজগোদার কাছে ওভারহেড তার ছিঁড়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ঘটনায় ব্যাপক সংখ্যক যাত্রী ইতিমধ্যে সমস্যায় পড়েছেন।

 দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বহু মানুষজন এই ট্রেন ধরে কর্মসূত্রের উদ্দেশ্যে রওনা হন। সেই জায়গায় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন তারা। রেলের তরফ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube