‘মেট্রো কর্তৃপক্ষ মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করছে’
4 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
কিছুতেই কাটছে না বৌবাজার-বাসীর আতঙ্ক। ২০১৯ থেকে বৌবাজারের কপালে শুধুই দুর্ভোগ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে একের পর এক লেন। প্রথমে স্যাকড়া পাড়া লেন, তারপর দুর্গা পিতুরি লেন বার আবারও ক্ষতিগ্রস্ত মদন দত্ত লেন। শুক্রবার সকালে মদন দত্ত লেনের ১০টি বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন।বারংবার এই ঘটনায় আতঙ্কিত অসহায় বাসিন্দারা।
মেট্রোর দুটো
টানেলের মধ্যে ক্রস প্যাসেজিং এর কাজ চলছিল শুক্রবার থেকে। তার সঙ্গেই চলছিল গ্রাউটিংয়ের
কাজ। গ্রাউটিং করার সময় মাটির সঙ্গে রাসায়নিক মেশানো হয়। কিন্তু গতকাল রাতে সেই
গ্রাউটিংয়ে সমস্যা হওয়ায় জল বেরোতে শুরু করে। বাড়িগুলোর নিচে মাটির স্তরে ভ্যাকুয়াম
তৈরি হয়, যার জেরে এই বিপত্তি, বলে সূত্রের খবর।
কাউন্সিলর বিশ্বরূপ
দে এদিন মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। নিউজ টাইম বাংলাকে ইনি এদিন
বলেন, ‘এই নিয়ে তৃতীয় বার এমন বিপর্যয় হল। প্রশাসনকে বলে বলে ক্লান্ত। এক্সপার্টরা
ফেল করে যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করছে।’
অন্যদিকে,মদন
দত্ত লেনের ভিতরে বাড়িতে ফাটল খতিয়ে দেখছেন মেট্রো রেল কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা।
শুরু হয়েছে মেটাল গ্রাউটিং । যেসব বাড়ি গুলোতে ফাটল দেখা দিয়েছে সেখানে মেটাল দিয়ে
সাপোর্ট দেওয়া হচ্ছে।