নিউজটাইম ওয়েবডেস্ক :
আবারও বিপর্যয়ের
আশঙ্কা। বৌবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। মেট্রোর কাজের জন্যই এই ফাটল বলে মনে করছেন
স্থানীয়রা।পূর্ব স্মৃতির আতঙ্ক থেকেই ঘর ছেড়েছেন বহু মানুষ।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
করা হয়েছে।ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার কারণে বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনজীবন।
প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ।
এর আগেও একাধিকবার
বৌবাজার সংলগ্ন এলাকায় মেট্রোর কাজ চলায় ফাটল ধরেছিল। স্থানীয়দের অনেককে বাড়ি থেকে
উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি কেন! দায়ী কে? প্রশাসনের
অবহেলা!