নিউজটাইম ওয়েবডেস্ক :
বিরোধী দলনেতা দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূলের নকশালবাড়ির এক নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল বাগডোগরার আয়াপ্পা মন্দির সংলগ্ন মাঠে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঝাঁঝালো ভাষায় তোপ দাগলেন বিজেপি ও শুভেন্দু অধিকারীকে।এদিন তিনি সাফ বললেন, মমতা ব্যানার্জীর গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে ফল ভোগ করতে হবে।
আরও বললেন, ‘বিজেপির
সামনে এই মুহূর্তে কোন
কর্মসূচি নেই। তাদের
একটিই কর্মসূচি তা হল তৃণমূল
কংগ্রেসকে গালমন্দ করা’। এদিন
বিজয়া সম্মেলনে অনুষ্ঠান আগাগোড়া ছিল
বিজেপি বিরোধিতা করেছেন সায়ন্তিকা। কেন্দ্রের
মোদি সরকার কিংবা রাজ্যে
শুভেন্দু অধিকারী তাঁর রোষানাল থেকে
কেউই বাদ যায়নি।