টেট পরিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজটাইম ওয়েবডেস্ক :

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাপানোতরের মধ্যেই, টেট পরিক্ষার্থীদের জন্য প্রকাশিত হল বিজ্ঞপ্তি। আজ বিকেল থেকে অনলাইনে আবেদন করতে পারবে টেট পরীক্ষার্থীরা। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিকেল ৪টে থেকে, ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন জানানো হবে।আবেদন জানানোর ওয়েবসাইট, www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org

অন্যদিকে মাতঙ্গিনী মূর্তির নীচে ৫৯’তম দিনে পড়েছে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অবস্থান।তাঁদের অভিযোগ, টেট উত্তীর্ন হয়েও চাকরি পাননি তাঁরা। তাঁদের জায়গায় চাকরি করছে অযোগ্যরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ সংক্রান্ত জট কখন কাটে, এখন সেইটাই দেখার।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube