নিউজটাইম ওয়েবডেস্ক :
চাপ বাড়লো অধিকারী নিবাস
‘শান্তিকুঞ্জ’তে। রাজ্যের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
ও কাঁথি পুরসভা প্রাক্তন পুরপ্রধান
সৌমেন্দু অধিকারী অর্থাৎ একই সাথে দুই ভাইকে
নোটিশ পাঠালো পূর্ব মেদিনীপুর
জেলা পুলিশ। বৃহস্পতিবার অধিকারী পরিবারের দুই সদস্য শুভেন্দু
অধিকারীকে নোটিশ পাঠানোর তমলুক
থানার পুলিশ ও সৌমেন্দু
অধিকারীকে নতুন করে নেটিশ
পাঠালো কাঁথি থানার পুলিশ।
সূএ মারফত জানা গিয়েছে, ২০১৯
সালের জুন মাসে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন শুভেন্দু-সৌমেন্দু।এমনকি
তারা প্রায় ১৭ দিন ইংল্যান্ডে ছিলেন।সেখানে খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৮ লক্ষ
টাকা! কিন্তু
সৌমেন্দু অধিকারী পুরপ্রধান থাকাকালীন ভাতা পেতেন সাড়ে
৬ হাজার টাকা! সূত্রের
খবর, এত কম টাকা উপার্জন করে, কীভাবে এত লক্ষ টাকা খরচ করলেন শুভেন্দু?
তা তদন্ত করতেই নেটিশ পাঠিয়েছে কাঁথি
থানার পুলিশ।