নিউজটাইম ওয়েবডেস্ক :
সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ নারায়নগড়ের বেলদাতে।শুক্রবার সকালে বিল্লা বাজারে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিন ও চা চক্রে যোগ দেন তিনি আর ঠিক সেই সময় স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টের বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে সাংসদকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকেরা। দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।
বিক্ষোভকারীদের
দাবি, বেলদা সহ নারায়ণগড়
ব্লক এলাকায় সাংসদ কোন উন্নয়নের
কাজ করেন নি।
একই সাথে বেলদার ফ্লাইওভার
সহ ১০০ দিনের কাজের
টাকা পাওয়ার দাবি তুলে বিক্ষোভ
দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী
সমর্থকেরা।দিলীপ
ঘোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।পুলিশের হস্তক্ষেপে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে নবেলদা মহকুমা পুলিশ
আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন
করা হয়েছে।