তৃনমূল থেকে পদত্যাগ বিভাস অধিকারীর

নিউজটাইম ওয়েবডেস্ক :

আবারও পদত্যাগ তৃনমূল থেকে। এবার পদত্যাগ করলেন তৃনমূল ব্লক সভাপতি।শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। নলহাটির দু’নম্বর ব্লকের সভাপতি বিভাস অধিকারী এর আগেও বহুবার পদত্যাগের আবেদন করেছিলেন। তবে দল সেই আবেদন মঞ্জুর করেনি। সূত্রের খবর, বিভাসের সাথে যোগ রয়েছে বিজেপির। এই কারণেই নাকি অনুব্রত মণ্ডলের সাথে তার মধুর সম্পর্ক ছিল না।

বিভাস অধিকারী একটি মন্দির স্থাপন করেছিলেন। সেই মন্দিরে তৃণমূল কর্মীদের থেকেও বেশি উপস্থিতি দেখা যেত, বিজেপি নেতাদের। তার এই বিজেপি ঘেঁষা মনোভাবের কথা নাকি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়’এর কানেও দিয়েছিলেন অনুব্রত। তবে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দল। এইবার তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের আবেদন করলেন বিভাস অধিকারী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube