নিউজটাইম ওয়েবডেস্ক :
প্রচুর পরিমাণে
গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে,পূর্ব মেদিনীপুর জেলার
এগরা শহরে ৭ নং
ওয়ার্ডে। একটি সাদা রঙের
প্রাইভেট গাড়িতে ১
কুইন্টাল ৭০ কেজি গাঁজা
উদ্ধার করল, এগরা থানার
পুলিশ। পশ্চিম
মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের
এগরায় গাঁজা পাচারের খবর
ছিল পুলিশের কাছে ।বৃহস্পতিবার
রাতে পুলিশ পরিকল্পিতভাবে হানা দেয়
এবং গাড়িটিকে আটক করে।
পুলিশ
সূত্রে জানা গেছে , প্রতিটি
প্যাকেট ১ কেজি করে।১৭০
পিস গাঁজা ভর্তি প্যাকেট
পাওয়া যায়। পুলিশ
গাড়িসহ ওই গাড়ির মালিক
কে আটক করে জিজ্ঞাসাবাদ
শুরু করেছে। এগরা
শহরে বিপুল পরিমাণ গাঁজা
উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । এই
খবর ছড়িয়ে পড়তেই ছবি তোলার জন্য ঢল নামান,
এলাকায় মানুষ।