বঙ্গ থেকে বর্ষা বিদায় কবে?

নিউজটাইম ওয়েবডেস্ক :

সকাল হলেই গা পোড়ানো রোদ উঠলেও, খানিকটা বেলা বাড়তেই বদলে যাচ্ছে পরিবেশ। বুধবারও কলকাতা সহ বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। বৃহষ্পতিবারও দুপুর নাগাদ কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে।নাজেহাল শহরবাসী জানতে চায়, কবে রেহাই মিলবে এই বৃষ্টি থেকে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই মুক্তি নেই। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে দু-তিন দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে তার সাথে উত্তর-পশ্চিম দিক থেকেও প্রবেশ করছে হাওয়া, এর ফলে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, থাকবে আংশিক মেঘলা আকাশ।

অন্য দিকে উত্তরবঙ্গ বৃষ্টি থেকে রেহাই পাবে শীঘ্রই। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। উন্নতি হবে আবহাওয়ার।এই মুহূর্তে বর্ষা বিদায় নিয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে এবং আগামী চার পাঁচ দিনে মধ্যভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নেবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube