‘DD’ আসলে দিদি, বিস্ফোরক শুভেন্দু

নিউজটাইম ওয়েবডেস্ক :

নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিপূর্বেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। মানিকের বাড়ি থেকে প্রচুর নথি সহ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই মোবাইলের হোয়াটস অ্যাপ চ্যাট খুলতেই অবাক হয়ে যান ইডি। দেখা যায় মানিকের সাথে ‘RK’ নামক জনৈক ব্যাক্তির কথোপকথন। সেখানে মানিককে লিখতে দেখা গিয়েছে,শিক্ষক নিয়োগের তালিকা ফাইনাল হয়ে গিয়েছে। সেই তালিকা অনুমোদন করেছেন ‘DD’। এরপরই এই ‘DD’কে জানতে উৎসুক হয়ে পড়েন জনতা। এইবার এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডিতে বোধহয় তেমন ভরসা রাখছেন না শুভেন্দু অধিকারী। বরং এই বিষয়ে তাঁর পছন্দ ফেলুদা।শুভেন্দুর দাবি, ফেলুদা যদি এই ‘RK’-‘DD’ নিয়ে তদন্ত করতেন তাহলে দ্রুত এই রহস্য উন্মোচন হত। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই এই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর টুইটার পোস্টের কমিক্স বুকে দেখা যাচ্ছে, ইডি’র তদন্তকারী অফিসার ‘DD’ রহস্য সমাধান করতে না পেরে, ফেলুদার দ্বারস্থ হয়েছেন। আর ফেলুদা বলছেন, ‘দিদি’ শব্দটি ইংরেজিতে সেভ করলে হয় ‘DD’।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube