নিউজটাইম ওয়েবডেস্ক :
মালদায় নরবলির
শিকার হয়েছে ৯ বছরের কিশোরী, এই অভিযোগেই উত্তাল মালদার চাঁচলের গৌরহন্ড গ্রাম। বুধবার
রাত থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। স্থানীয়রা আশেপাশে খোঁজ করলে নাবালিকার শ্বাসনালি
কাটা দেহ উদ্ধার করে। স্থানীয়দের সন্দেহ যায়, বিক্রম ভগত নামে এক ব্যক্তির উপর। ক্ষিপ্ত
প্রতিবেশীরা ওই ব্যক্তির বাড়ি ভাংচুর করে। এমনকি ওই যুবককে গণ পিটুনিও দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে
পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় বিক্রম ভগত’কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা
হয়। স্থানীয়দের বক্তব্য বিক্রমের বাবা তন্ত্রব সাধনা করতেন। বিক্রমও জড়িত ছিলেন তন্ত্র
সাধনায়। নরবলি দিতে ওই কিশোরীকে খুন করা হয়েছে বলে ধারণা, প্রতিবেশীদের। তবে পুলিশের
অনুমান ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।