বন্দুক হাতে খেলতে গিয়ে বিপত্তিতে তৃণমূল নেতা !

বন্দুক হাতে তাঁকে সবাই দেখতে পারছেন সামাজিক মাধ্যমে । তিনি তৃণমূল নেতা । ব্যাস! শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা । না না এবার এই বন্দুক নিছকই খেলনা । কাউকে মারার উদ্যেশ্যেও হাতে তোলেননি তিনি । গিয়েছিলেন মেলায় । সেইখানে গিয়ে তাঁর ইচ্ছে হয়েছিল কয়েকটা বেলুন ফাটাবেন তিনি । আর তাতেই বাঁধল গণ্ডগোল ।

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ছবি ভাইরাল হতে সময়ও লাগলো না বেশী । শোরগোল পরেব গেল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে নাকি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল এই বলে বিস্ফোরক অভিযোগ করে বসে বিজেপি। খেলনা বন্দুক বলে সাফাই দিল তৃণমূল নেতৃত্ব । ফের অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক শিবির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিকা আক্তারির স্বামী তথা তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিনের বন্দুক হাতে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় । ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বন্দুক হাতে রয়েছেন ওই তৃণমূল নেতা। আর স্বভাবতই এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা। এমনকি শোরগোল পড়ে গেছে এলাকার রাজনৈতিক মহলে। ‘পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত, সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল, এর জন্য অস্ত্র মজুত করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করতে পারে’ এমনটাই অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি। যদিও ওই তৃণমূল নেতা জানিয়েছেন এই বন্দুক আসল নয়। মেলার খেলনা বন্দুক।একই বক্তব্য শোনা যায় ব্লক তৃণমূল নেতৃত্বের গলায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube