
ধর্ষণের ঘটনা এ রাজ্যে নেহাতই সাধারণ হয়ে উঠেছে । তার সাথে ধর্ষণ করে খুনও যেন দিনে দিনে খুব স্বাভাবিক হয়ে উঠেছে রাজ্যবাসির কাছে । বারবারই নিরীহ প্রাণ গুলো বলি হচ্ছে । প্রতিকার মিলছে না ঠিক মত । আগামিকাল অর্থাৎ বুধবার , মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকার শ্রীরামপুরে ফের ঘটে ধর্ষণ করে খুন করার ঘটনা ।
নবম শ্রেণীর ছাত্রী বিউটি খাতুন তার বান্ধবীর সাথে বুধবার সকাল ৬টা নাগাদ পড়তে যায় এক গৃহ শিক্ষকের কাছে। তারপরে তার সেই বান্ধবীটি বাড়ি ফিরে এলেও সে ফেরেনি বাড়ি । স্বাভাবিক ভাবেই খোঁজ শুরু হয় বিউটির । খোঁজ মেলেনি গোটা দিনেও । বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শ্রীরামপুর গ্রামের এক আম বাগানে ওই ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ।এদিন খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশবাহিনী ।
রাতের অন্ধকারে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ, এলাকার কুখ্যাত দুষ্কৃতীরাই ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে । বিউটির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । কালিয়াচক পুলিশ তদন্ত শুরু করেছে ।পুলিশের অনুমান ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।
এরপরে আদেও অপরাধীরা তাদের যোগ্য শাস্তি পায় কী না তাই এখন দেখার ।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

