বিজয়া সম্মিলনী মমতা, শুভেন্দুর

নিউজটাইম ওয়েবডেস্ক :

এই বছর কলকাতার দুর্গাপুজো, ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে। দুর্গাপুজোর উদ্বোধন থেকে শুরু করে ভাসান পর্যন্ত, নজরকারা জাঁকজমক দেখা গিয়েছে।তাই অন্যান্য বছরের তুলনায়, এই বছর মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে যে বিশেষ চমক থাকবে তাই-ই স্বাভাবিক।

বুধবার বিকেল ৪ টে ৩০ এ ইকো পার্কে বিজয়া সম্মিলনী করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত থাকবেন একাধিক নাম করা শিল্পপতিরা। এর মধ্যে থাকবেন, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়াসহ প্রথম সারির শিল্পপতিরা।

তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজয়া সম্মিলনী করবেন।কিন্তু আজ নয়, বৃহস্পতিবার বিজেপির পরিষদীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube