
মালদার হরিশ্চন্দ্রপুরে ‘দুই বিঘা জমি’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল সমস্যা । তারপরে শুরু হয় ঝামেলা, এবং শেষ হল লাঠালাঠি দিয়ে । জমি নিয়ে একই পরিবারের দুই পক্ষের মধ্যে হয় ঝামেলা। আর ফল স্বরূপ দু’পক্ষেরই মানুষ আহত হন । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর মিসকিমপুর এলাকার ঘটনা। স্থানীয় একটি পরিবারের রাহানুল গোষ্ঠী এবং আফতাবউদ্দিন গোষ্ঠীর মধ্যে দুই বিঘা জমির মালিকানা নিয়ে গত তিন মাস ধরেই চলছিল বিবাদ ।সেই বিবাদ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এইদিন সকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দুই পক্ষকে জায়গার উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে বলেন । সেই সময় নাকি জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল এক পক্ষ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে উত্তেজনা ছড়ায় এই নিয়ে । বেড়া দেওয়ার ঘটনা মেনে নিতে পারেনা ওপর পক্ষ । দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি । আর তারপরেই লাঠালাঠি । দুই পক্ষের মোট ১৩ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে । দুই পক্ষের চারজনের অবস্থা যথেষ্ট গুরুতর। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপরে এই ঘটনার মোড় কোনদিকে ঘোরে সেটাই দেখার !
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

