গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ সিবিআই’এর

নিউজটাইম ওয়েবডেস্ক :

গরু পাচারকাণ্ডের শিকড় পর্যন্ত পৌঁছাতে তৎপর সিবিআই। শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে একের পর এক ব্যক্তিকে জেরা করে চলেছেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা অধিকারী, অনুব্রতর দিদি শিবানী ঘোষ, জামাইবাবু কমলাকান্ত ঘোষকে বুধবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অনুব্রতর ভোলে ব্যোম রাইসমিলের অ্যাকাউন্ট ডিটেইলসও চাওয়া হয়েছিল। এমনকি কেষ্টর ভাগ্নে রাজা ঘোষকেও ডেকে পাঠানো হয়েছিল গতকাল, হাজিরা দিতে বলা হয়েছিল বীরভূমের রাইসমিল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি ভরত ঘোষকে।

বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। এদিন সিবিআই শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠিয়েছিলেন কেষ্ট ঘনিষ্ঠ প্রোমোটার সৌমেন সরকার’কে। দু-ঘন্টারও বেশি জেরা করা হয় তাকে। এই সৌমেন সরকার সহ আরও অনেকে রবীন্দ্র বিসি বাইপাস লাগোয়া ৪০ বিঘার একটি জমি কেনেন। এই জমি সংক্রান্ত হিসেব এবং লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে বলে, সূত্রের খবর। এছাড়াও সাব রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক সামসের আলি’কেও আজ সিবিআই অস্থায়ী ক্যাম্পে ঢুকতে দেখা গিয়েছে। তার সাথে ছিল, এক ব্যাগ ভর্তি নথি ও দলিল। অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তির হদিশ করতেই এই নথি চেয়ে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube