নিউজটাইম ওয়েবডেস্ক :
মেলা দেখে বাড়ি
ফেরার পথে মর্মান্তিক পরিণতি হল বছর ১৬’র এক নাবালকের।মেটিয়াবুরুজের কারবালা
এলাকার বাসিন্দা শেখ মাসুম।
বন্ধুদের সাথে মহেশতলার বাটায় মেলা দেখতে
গিয়েছিল সে। মেলা
দেখে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা।বাড়ি ফেরার জন্য
বজ বজ শিয়ালদা শাখার
নুঙ্গি স্টেশন থেকে ট্রেন
ধরে মাসুম
সহ তার বন্ধুরা।ট্রেনের রড ধরেই বাইরের দিকে ঝুলছিল মাসুম। নুঙ্গি ও আকড়া
স্টেশনের মাঝে বাটা ব্রিজের
কাছে আচমকাই হাট ফসকে ট্রেন
থেকে পড়ে যায় ওই
নাবালক।
এরপর তার বন্ধুরা কোনভাবে
আকড়া স্টেশনে ট্রেন থেকে নেমে
রেললাইন ধরে তাকে খুঁজতে
খুঁজতে আসে। ঘটনাস্থলে
এসে বন্ধুরা দেখতে পায় শেখ
মাসুম ট্রেন থেকে পড়ে
গিয়ে মাথায় গুরুতর আঘাত
লেগেছে। খবর
পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ।
এরপর রেল রেল পুলিশের
আধিকারিকদের খবর দেওয়া হলে
ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা
এসে ওই
যুবক কে উদ্ধার করে
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা
মৃত বলে ঘোষণা করে।কীভাবে
ঘটে গেল এই ঘটনা তা জানতে তদন্ত
শুরু করেছে পুলিশ।