উন্মত্ত দাঁতালদের বাগে আনতে এ কী করল বনদফতর!

নিউজটাইম ওয়েবডেস্ক :

হাতি’র তাণ্ডবে মৃত্যুর ঘটনা ঘটেছে বহুবার, এইবার সেই হাতিগুলিকে বাগে আনতে নতুন কায়দা অবলম্বন করতে চলেছে জলদাপাড়ার বনদফতর। সেই আক্রমনাত্মক হাতিগুলিকে ধরতে ঝাড়গ্রামের জোয়ালভাঙার জঙ্গলে নিয়ে আসা হলো ট্রাঙ্কুইলাইজার’এর বিশেষ  টিম। তবে আসল কাজ করবে কুনকি হাতি। তাই দামাল হাতিগুলিকে ধরার জন্য উত্তরবঙ্গ থেকে দুটি কুনকি হাতি শম্ভু ও মিনাক্ষীকে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বন দফতরের সিসিএফ এপি সিং,পিসিসিএফ রাজেশ কুমার,ঝাড়গ্রাম ও মেদিনীপুর ও খড়গপুরের ডিএফও ও উচ্চ পদস্থ  আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ওই দুটি কুনকি হাতি কে নিয়ে যাওয়া হয় জোয়ালভাঙ্গা এলাকায়। হাতির দলের মধ্যে যে হাতি গুলি আক্রমণ করছে সেই হাতি গুলিকে চিহ্নিত করে ধরা হবে। হাতিগুলিকে ধরার পর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়। কিভাবে দুটি কুনকি হাতি ওই হাতির দলে থাকা উন্মত্ত হাতি গুলিকে চিহ্নিত করবে তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জোয়ালভাঙ্গা এলাকায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube