মাটি চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সরকারি কর্মী

নিউজটাইম ওয়েবডেস্ক :

মাটি চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সরকারি কর্মী। জেসিবি দিয়ে অবৈধভাবে মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। জুনপুট কোস্টাল থানা এলাকায় কিছু দুষ্কৃতি সমুদ্র উপকূলে সরকারি জমি থেকে মাটি কাটছে। গোপন সূত্রে খবর পেয়ে  ছুটে যান বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে,মাটি মাফিয়াদের সাথে বন দফতরের কর্মীদের শুরু হয় বচসা। সেই ঝামেলা পৌঁছায় হাতাহাতি’তে। আহত হন বন দফতরের দুই কর্মী। তাঁরা আপাতত কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বন দফতরের অফিসার সুমিত ঘোষ বলেন, সমুদ্র উপকূল থেকে মাটি কাটছিল কিছু স্থানীয় মানুষ। খবর পেয়ে, ৬ জনের একটি দল জুনপুট থানা এলাকার শরৎপুরে গেলে কিছু মানুষ তাঁদের কাজে বাধা দেয় এবং কর্মীদের মারধর করে। বন দফতরের তরফে  সমগ্র বিষয়  জেলার কর্তাদের জানানো হয়েছে, বলে দাবি অফিসারের। ।   প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube