২০ জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিল

নিউজটাইম ওয়েবডেস্ক :

যোগ্য চাকরিপ্রার্থীরা ঝড়-জল-রোদে, রাস্তার ধারে আন্দোলনরত। আর অযোগ্যরা এতদিন বহাল তবিয়তে বেনিয়মে পাওয়া চাকরি চালিয়ে যাচ্ছিল। তবে এবার মনে হচ্ছে দুর্নীতির ঘড়া পূর্ণ হয়েছে। অযোগ্যদের চাকরি বাতিল হওয়া শুরু হয়েছিল পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা’কে দিয়ে। এবার ওই পথেই আরও ২০ জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিল করা হল।

ভুয়ো শিক্ষকদের আগেই চাকরি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল হাইকোর্ট।স্কুল সার্ভিস কমিশনের তরফে, অসাধু পদ্ধতিতে চাকরি পাওয়া ১৮৩ জন ভুয়ো শিক্ষকের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় থাকা ২০ জনের চাকরি বরখাস্ত করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় নাম রয়েছে ইনসান আলি’র। এই ইনসান আলি এককালে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের সভাপতিত্ব করেছিল।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube