নিউজটাইম ওয়েবডেস্ক :
দক্ষিন
২৪ পরগনার বারুইপুর থানায়
বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার
সকালে আচমকাই আগুন লেগে
যায় থানার সামনে দাঁড়িয়ে
থাকা একটি সুমো গাড়িতে। তা
থেকেই আগুন ছড়িয়ে পড়ে
আশপাশে। দমকলে
খবর দেওয়া হলেও, ইঞ্জিন এসে পৌঁছাতে দেরি হয়।তবে পুলিশকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু
করেন। কিছুক্ষণ পরেই দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনতে
সক্ষম হয়। সাত সকালে
এই ঘটনার জেরে আতঙ্ক
ছড়ায় এলাকায়।কিভাবে
এই ঘটনা ঘটল তা
পরিষ্কার নয়, তদন্ত শুরু
করেছে পুলিশ ও দমকল।
তবে পুলিশের প্রাথমিক
অনুমান; গতকাল রাতে
চম্পাহাটি থেকে প্রচুর বেআইনী
বাজি উদ্ধার করে বারুইপুর
থানা, সেই
থানা থেকে আগুন লাগতে পারে। উদ্ধার
বাজি থানার বাইরে ড্রামে
রাখা ছিল। আগুনে
সেই বাজিও ফেটেছে। আধ
ঘন্টার বেশী সময় ধরে
আগুন জ্বলছে।১টি সুমো
ও ৩টি বাইক পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বেশ কয়েকটি গাড়ি।থানার জিপ, অফিসারদের জন্য
ব্যবহৃত দামী গাড়িও পুড়ে
গিয়েছে। জনবহুল
এলাকা হওয়ায় প্রচুর মানুষ
ভিড় জমিয়েছে।