নিউজটাইম ওয়েবডেস্ক :
আচমকা ভোর রাতে বিধ্বংসী আগুন ক্যানিংয়ে। আগুনে ভষ্মিভূত হয়ে যায় প্রায় দশটির বেশি দোকান।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার, ক্যানিং স্টেডিয়াম সংলগ্ন মাতলা ব্রিজ রোডে।
মাতলা
ব্রিজ রোডের পাশে থাকা
প্রায় দশটি বেশি দোকানে
আগুনে ভষ্মীভূত হয়ে যায় গোটা
দোকান। যার
মধ্যে রয়েছে ব্যাগের দোকান,
জুতোর দোকান, জামা কাপড়ের
দোকান ও মিষ্টির দোকান
সহ একাধিক দোকান আগুনে
পুড়ে যায়। ঘটনাস্থলে
ছুটে আসে দমকলের একটি
ইঞ্জিন ও ক্যানিং থানা
পুলিশ। ঘন্টা
কয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
তবে আগুন লাগার সঠিক
কারণ এখনও জানা
যায়নি।