টালিগঞ্জে বিধ্বংসী আগুন

নিউজটাইম ওয়েবডেস্ক :

সকাল হতেই অগ্নিকাণ্ড টালিগঞ্জের, ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে, জনপ্রিয় প্রোডাকশন হাউজের গুদামে। গোডাউন লাগোয়া আবাসন ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।আগুন লাগার সময় গুদামে কেউ ছিল না, এখনও হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার সাত সকালে হঠাতই আগুন লাগে প্রযোজনা সংস্থার গুদামে। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube