নিউজটাইম ওয়েবডেস্ক :
নৈহাটি স্টেশনে
এক সন্দেহভাজন যুবকের থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার আপ নৈহাটি ট্রেনে
উঠেছিল অভিষেক সোনকার নামে এক যুবক। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার হাতে
থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেখে। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। ওই
যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় ৬১ লক্ষ ৩৫ হাজার টাকা।২০০০ ও ৫০০ টাকার বান্ডিলে ওই অর্থ
উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয় দশ টাকার একটি নোটের অর্ধেকাংশ।
যুবককে সঙ্গে
সঙ্গে আটক করে পুলিশ।তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, খুব সম্পন্ন পরিবারের নয় সেই যুবক। তাই
সেই অর্থ ওই যুবকের হতে পারে না বলেই সন্দেহ হয় পুলিশের। তদন্ত করে জানা যায় এক স্বর্ণ
ব্যবসায়ীর সাথে কাজ করে ওই যুবক। তাই ওই অর্থ হতে পারে কোনও স্বর্ণ ব্যবসায়ীর। অভিষেকের
দ্বায়িত্ব ছিল কেবল সেই অর্থ যথার্থ স্থানে পৌঁছে দেওয়া। এই মুহূর্তে জিআরপির কাছে
বন্দী রয়েছে ওই যুবক। এই অর্থ কাণ্ডের শিকড় পর্যন্ত পৌঁছাতে চলছে তদন্ত।