নিউজটাইম ওয়েবডেস্ক :
তুমুল
বৃষ্টির জেরে উত্তরবঙ্গের শতাব্দী
প্রাচীন জহর মেলা প্রায়
পন্ড হতে বসেছে ।
যার ফলে মাথায় হাত
জহর মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের।উত্তর
দিনাজপুরের চোপড়ায় অষ্টমী দুর্গাপূজাকে
কেন্দ্র করে, দশমীর আটদিন
পর এই মেলা সংগঠিত
হয়। শুধু
তাই-ই নয়। এই মেলায় দুর্গাপুজোও করা হয়। তবে ৫ দিন নয়, পুজো হয় ৩ দিন। প্রথম দিনে হয়
সপ্তমী-অষ্টমী-নবমীর পুজো। দ্বিতীয় দিন হয় দশমী পুজো এবং পরের দিন বিসর্জন।মেলা চলে
তিন তিন। তবে স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ায় মাঝেমধ্যে এই মেলা ৫ দিন পর্যন্ত
চলে। এইবার ১৩৫ বছরে
পদার্পণ করেছে এই মেলা।তবে সেই আনন্দ ফিকে হয়ে যাওয়ার
আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার রাতে
টানা বৃষ্টি এরপর বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা বর্ষণে প্রায় বন্ধ
হওয়ার জোগাড় বিখ্যাত জহর মেলার।এই মেলাকে
কেন্দ্র করে ব্যবসায়ীরা নানা
পসরা সাজিয়ে বসেছেন।
কোভিডের জন্য ২ বছর ব্যবসায়
লাভের মুখ দেখেননি ব্যবসায়ীরা। এই বছর কিছুটা উন্নতি হবে এমনটাই আশা ছিল ব্যবসায়ীদের।
তবে বাধ সাধতে বসেছে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ অব্যহত থাকলে মেলা বন্ধ
হয়ে যেতে পারে বলে আশঙ্কা।