মোমিনপুর কাণ্ড; সিট গঠনের নির্দেশ

নিউজটাইম ওয়েবডেস্ক :

লক্ষ্মীপুজোর রাতে কলকাতার মোমিনপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ নিয়ে ব্যপক উত্তেজনা ছড়ায়। ইট-বোমা,মলোটেভ ককটেলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। একাধিক দোকান, সম্পত্তি ভাঙচুরের খবর পাওয়া যায়।এখানেই শেষ নয়, একদল বিক্ষোভকারী একবালপুর থানায় ঢুকেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এইবার মোমিনপুর কাণ্ডে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।আরও একাধিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতার ডিজিপি ও কলকাতার সিপি’কে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।হাইকোর্ট জানিয়েছে, এখনই মোমিনপুরে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। তবে এলাকায় পুলিশি নিরাপত্তা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মোমিনপুর কাণ্ডে ৫ টি এফআইআর জমা পড়েছে। তদন্ত করে সেই বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে আদালতে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এলাকার জনজীবন স্বাভাবিক রাখতে পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, প্রচার চালাতে বলেছে কলকাতা হাইকোর্ট।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube