নিউজটাইম ওয়েবডেস্ক :
দু’বছর বাদে ফের
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, অনলাইন ডিসটেন্স লার্নিং
এডুকেশন এর স্নাতকোত্তর বিভাগে পাঁচটি বিষয় আবারও
সংযোজন হল।এই বছর থেকে সেই বিষয়গুলি পড়তে পারবে পড়ুয়ারা।অতিমারির আগে মোট ১১ টি বিষয়
পড়ানো হত রবীন্দ্রভারতী ডিসটেন্স’এ।
তবে ২০২০-২০২১ সালে শিক্ষক অপ্রতুলতার কারণে ১১ টি বিষয় থেকে ৫ টি বিষয় পড়ানোর অনুমতি
দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
বর্তমানে শিক্ষক
ঘাটতির সমস্যা মিটে যাওয়ায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আবারও ৫ টি বিষয় পড়ানোর অনুমতি
দিয়েছে। এবার থেকে পড়ুয়ারা ইংরেজি, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান
পড়ার সুযোগ পাবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়’এর
অনলাইন ডিসটেন্স লার্নিং এডুকেশন’এ।