নিউজটাইম ওয়েবডেস্ক :
প্রাইমারি দুর্নীতি
কাণ্ডে জড়িত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টুইট করে বিস্ফোরক মন্তব্য
করলেন বিজেপির জাতীয় তথ্য এবং প্রযুক্তির ইনচার্জ অমিত মালব্য।বুধবার সকালে তাঁর টুইটার
অ্যাকাউন্ট থেকে তিনি একটি টুইট করেছেন। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির রিমান্ড
লেটারের একটি অংশ চিহ্নিত করে তিনি, নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়’কেই
তোপ দেগেছেন।
রিমান্ড লেটারের
একটি অংশ দিয়ে তিনি যা লিখলেন; তাঁর বাংলা তর্জমা হল, ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতির
মূল অভিযুক্ত মানিক ভট্টাচার্যের রিমান্ড লেটারে চাকরির বদলে প্রাপ্ত অর্থের খতিয়ান
দিয়ে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে লেখা একটি চিঠির উল্লেখ করেছে ইডি। পার্থ চ্যাটার্জির
কেসেও মুখ্যমন্ত্রীর জড়িত থাকা স্পষ্ট।