হাওড়া স্টেশনে চালু হল জন আহার

নিউজটাইম ওয়েবডেস্ক :

কোভিডের কারণে প্রায় দু বছর বন্ধ থাকার পর, পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চালু হল জন আহার। কম দামে সব ধরনের খাবার ওই রেস্তোরায় পাওয়া যাবে বলে দাবি, রেল কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকেলে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীষ জৈন এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তিনি এদিন বলেন, ‘হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে হাওড়া স্টেশনে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে।‘

এইবার এক্সিকিউটিভ প্যাসেঞ্জার এবং সাধারণ যাত্রী, সকলের জন্যই আলাদা ব্যবস্থা থাকছে। জন আহারে কম দামে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে নানারকম স্নাক্স।  যাত্রীরা ওই রেস্তোরায় বসে খাওয়ার পাশাপাশি খাবার নিয়ে ট্রেনে উঠতে পারবেন। ডিআরএম আরও, বলেন এইসব রান্না যাতে স্বাস্থ্য সম্মত উপায়ে হয় সেইদিকে নজর রাখতে, মেডিকেল  এবং কমার্শিয়াল টিম নিয়মিত পরিদর্শন করবে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube