নিউজটাইম ওয়েবডেস্ক :
গরু পাচার কান্ডে আজও
তদন্ত প্রক্রিয়ায় অতি সক্রিয় সিবিআই। ইতিমধ্যেই
শান্তিনিকেতনের রতন কুঠিতে, অনুব্রত কন্যা সুকন্যাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। এইবার
অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষ
ও জামাইবাবু কমলকান্ত ঘোষ কে নোটিশ
সিবিআই-এর।
বুধবার
সকালে গরু পাচার কাণ্ডের
সিবিআই এর এক তদন্তকারী
অফিসার অনুব্রত মণ্ডলের দিদির রাইস মিল
‘শিব শম্ভু মিল’এ
গিয়ে
নোটিশ দেয়। এর পাশাপাশি,ভোলে
বোম রাইস মিল’এর অ্যাকাউন্ট
ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে
অনুব্রত মন্ডলের গ্রামের বাড়ি হাটসেরান্দি গ্রামে
দুটি জমি ক্রয় করেছেন
অনুব্রত মন্ডলের জামাইবাবু কমলকান্ত ঘোষ। সেই
জমির দলিল নিয়ে সিবিআই
ক্যাম্প অফিসে ঢুকলেন নানুরের
জমির সাব-রেজিস্ট্রার অফিসের
এক আধিকারিক।