সুন্দরবনে বিট অফিসে বাঘের হামলা

নিউজটাইম ওয়েবডেস্ক :

সুন্দরবনের বিট অফিসে বাঘের আচমকা হামলা। মঙ্গলবার সকালে সুন্দরবনের পিরখালির জঙ্গল থেকে আচমকাই একটি পূর্ণ বয়স্ক  বাঘ  বেড়িয়ে আসে।  জঙ্গলের নাইলনের নেটের বেড়া টপকে সরাসরি ঢোকার চেষ্টা করে বন দফতরের বাঘনা বিট অফিসে। বিষয়টি সাথে সাথেই নজরে আসে বনকর্মীদের।

তাঁরা মুহূর্তেই বাঘকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেন। বাঁশ, লাঠি বাঘের দিকে ছুঁড়ে ভয় দেখিয়ে বেশ খানিক্ষনের প্রচেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা। গোটা বিট অফিস লোহার তাঁরের বেড়া দিতে আটকানো থাকায় রক্ষা,  বাঘটি বিট অফিসের একেবারে ভেতরে ঢুকে পারে নি। নাহলে বিপদ ঘটতে পারত বলেই দাবি বনকর্মীদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube