নিউজটাইম ওয়েবডেস্ক :
নিয়োগ দুর্নীতি
মামলায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর
দাবি-ইডির। আদালতে ইডি যে রিম্যান্ড লেটার পেশ করেছেন, সেই কপি এসে নিউজ টাইম বাংলার
হাতে। আদালতে ইডির দাবি, টাকার বিনিময়ে চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক ভট্টাচার্য।
২০১১ সালের পর থেকে, মানিক ভট্টাচার্যের আমলে ৫৮ হাজার এরও বেশি নিয়োগ হয়েছে অসাধু
পদ্ধতিতে।২৭ জুলাই মানিকের বাড়ি থেকে তথ্য প্রমাণ মিলেছে। মানিক যে টাকা নয় ছয়ের সাথে
জড়িত তা নিয়ে স্পষ্ট ইডি।
মানিক ভট্টাচার্য
গত ১০ বছর ধরে ৫৪ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এক কথায় মানিক ভট্টাচার্যকেই নিয়োগ দুর্নীতি
মামলার মূল কাণ্ডারী বলতে চাইছে ইডি। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, ‘কালিঘাটে
টাকা গেছে’।