গন্ডগোল থামাতে এ কি করলেন পুলিশকর্মীরা!

নিউজটাইম ওয়েবডেস্ক :

লক্ষ্মী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে গন্ডগোল। সেই ঝামেলা থামাতে গিয়ে মঞ্চেই মাইক হাতে গান গাইলেন পুলিশকর্মীরা।  পুলিশের এমন ভূমিকায় বেজায় খুশি দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার রাতে, লক্ষ্মী পূজা উপলক্ষে কুলেশ্বর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় বেশ কয়েকজন যুবক অনুষ্ঠানে গন্ডগোল সৃষ্টি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কুলেশ্বর এলাকা। বন্ধ হয়ে যায় লক্ষ্মীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরাও নিজেদের জিনিসপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা দেন।খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশক। ঘটনার খবর পেয়ে  রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গন্ডগোলের জেরে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে মিউজিশিয়ান ও শিল্পীদেরকে ফিরিয়ে আনেন। কিন্তু এর পর কি হল জানেন!

গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য পুলিশকর্মীদেরকে মঞ্চে পারফর্ম করার নির্দেশ দেন এসডিপিও। এর পরেই ডায়মন্ড হারবার থানার সেকেন্ড অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কনস্টেবল অমিত হালদার সহ বেশ কয়েক জন পুলিশকর্মী হাতে মাইক নিয়ে মঞ্চে গান গাইতে শুরু করেন। যে পুলিশের হাতে লাঠি বন্দুক সেই পুলিশ গন্ডগোল থামাতে গিয়ে নিজেরাই স্টেজে গান গেয়ে পারফর্ম করায় বেজায় খুশি হন এলাকার বাসীন্দারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube