নিউজটাইম ওয়েবডেস্ক :
রাতভর জেরা’র পর মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ।প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ অনেক। যোগ্যদের সরিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে।ইডি এই বিষয়ে মানিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও, সহযোগিতা করেননি তিনি।
গতকাল মানিককে গ্রেফতার করার পর নানা নথি উদ্ধার করে ইডি।বাজেয়াপ্ত করেন মানিকের মোবাইল। সেই মোবাইলের হোয়াটস অ্যাপ খুলতেই অবাক হয়ে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চ্যাটে দেখা যায় ‘RK’ নামক জনৈক ব্যক্তিকে মানিক লিখেছেন, নিশ্চিত হয়ে গিয়েছে তালিকা। আর সেই তালিকা অনুমোদন করেছেন ‘DD’। এরপরই শুরু হয়েছে চর্চা।আজ সকাল ১০টায় মানিক ভট্টাচার্যকে জেরা করবেন ইডি।‘RK’, ‘DD’র মতো সংকেতগুলির নেপথ্যে রয়েছে কে, তা জানতেই উৎসুক জনতা।