নিউজটাইম ওয়েবডেস্ক :
বেহাল রাস্তায় আবারও মৃত্যু। প্রান গেল এক শিশুর।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, খড়াই বাজার সংলগ্ন সামসুবাড় এলাকায় এগরা -বাজকুল রাজ্য সড়কে। এদিন বাইকে করে এগরার দিকে যাচ্ছিলেন এক দম্পতি, সাথে ছিল তাঁদের ছোট্ট শিশু। রাজ্য সড়কের খানা খন্দে হঠাতই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। দম্পতি বাইক থেকে পড়ে যান, খানিকটা দূরে ছিটকে পড়ে তাঁদের শিশু পুত্র। এমন সময় লরি এসে পিষে দেয় বাচ্চাটিকে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে ছোট শিশুটির।গুরুতর যখম হয়েছে ওই দম্পতি।তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
এরপরেই ঘটনাটি
ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা, পথ অবরোধ করেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে
বেহাল দশা ওই সড়কের। বারংবার রাস্তা সংস্কারের দাবি জানালেও তাতে আমল দেয়নি প্রশাসন।
পটাশপুরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।রাস্তা নিয়ে ব্যবস্থা
নেবেন, এমনই আশ্বাস দিয়েছেন, পুলিশ।