মানিকের পাশে নেই দল,জানালেন স্নেহাশিস

নিউজটাইম ওয়েবডেস্ক :

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে  ইডি-র  হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন রাজ্য প্রাথমিক শিক্ষা  পর্ষদের  চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের পাশে দাঁড়াচ্ছে  না দল।সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।   প্রভাবমুক্ত বিচারের জন্যই তৃণমূল কংগ্রেস  অভিযুক্ত নেতাদের পাশে  দাঁড়াচ্ছে না বলে, জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। স্নেহাশিস চক্রবর্তী  আরও বলেন, এর আগে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়কে দল  সমস্ত দায়িত্ব থেকে সরিয়েছে।

মঙ্গলবার,পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় কর্মীদের  বিজয়া সম্মেলনে  বক্তব্য রাখতে এসে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংবাদিকদের বলেন,বিচার ব্যবস্থায় যেন কোন রকম রাজনৈতিক প্রভাব না পড়ে সেইদিকে নজর দেওয়া হবে।বিচারের মধ্যে দিয়ে যে রায় আসবে, তৃণমূল কংগ্রেস  তাকে স্বাগত জানাবে। আদালতের সর্বোচ্চ রায়ের দিকে তাকিয়ে রয়েছে দল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube