নিউজটাইম ওয়েবডেস্ক :
সায়গল কে ট্রানজিট
রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল ইডি।শুক্রবার আসানসোল
সংশোধনাগারে গিয়ে অনুব্রত দেহরক্ষী সায়গলকে গরু পাচার মামলায় দীর্ঘক্ষন জেরা করেন ইডি।সায়গলের
মন্তব্যে অসঙ্গতি রয়েছে, তিনি তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করছেন, এমন অভিযোগ তুলেই
সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।
রবিবার কলকাতা আদালতে জরুরি ভিত্তিতে সেই মামলা শোনার আবেদন জানায় ইডি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ইডির মামলাকে খারিজ করে দেন । আদালত প্রশ্ন তোলেন, যে মামলা দিল্লি আদালতের বিচারাধীন, ইডি কেন সেই মামলা কলকাতা আদালতে উত্থাপন করলেন। তিনি সাফ জানান, দিল্লি আদালতের মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবেন না কলকাতা আদালত। এছাড়াও সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার গ্রেফতারি পরোয়ানা ইডির কাছ নেই, নেই যথার্থ নথি।ফলে এই মুহূর্তে সায়গলকে নাগালে পাচ্ছে না ইডি।