মানিক গ্রেফতারিতে খুশি প্রাথমিক চাকরিপ্রার্থীরা

নিউজটাইম ওয়েবডেস্ক :

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিপূর্বেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য’কে গ্রেফতার করেন ইডি। এর পরেই মাতঙ্গিনী মুর্তিতে বিক্ষোভে ফেটে পড়েছেন ২০১৪ টেট উত্তীর্ন চাকরিপ্রার্থীরা।মাতঙ্গিনী মুর্তির নীচে দীর্ঘ ৫৬ দিন অবস্থানরত প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করেও হারিয়েছেন চাকরি পাওয়ার বিশ্বাস।মানিক ভট্টাচার্যের গ্রেফতারিতে কার্যত ফুঁসে উঠেছেন তাঁরা।

পথনাটিকা করে উগড়ে দিয়েছেন ক্ষোভ।মানিক ভট্টাচার্য-রূপী অসুরের আদলে সেজে উঠেছেন এক চাকরিপ্রার্থী, তাঁকে বধ করছেন প্রতীকী মা দুর্গা, এমনই চিত্র দেখা যাচ্ছে মাতঙ্গিনীর ধর্ণামঞ্চ থেকে। মানিকের গ্রেফতারির পর বেশ উচ্ছ্বসিত চাকরিপ্রার্থীরা। বঞ্চনা থেকে নিষ্পত্তি চাইছেন তাঁরা, অযোগ্যদের চাকরি থেকে সরিয়ে স্বচ্ছভাবে নিয়োগের দাবি জানাচ্ছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube